নিচের বক্স থেকে টাইপ করে তোমার পছন্দের কবিতা খোঁজ

Showing posts with label মায়ানমার. Show all posts
Showing posts with label মায়ানমার. Show all posts

মায়ানমারের যাহিলিয়াত


ঘুমিয়ে গেছে সকল মুসলিম সকল অমুসলিমদের কালচারে
অত্যাচারীত হচ্ছে মানুষ অসহায় মহিলা শিশু মায়ানমারে
মারছে মানুষ, করছে অত্যাচার, হার মানিয়েছে নির্মম ফেলে আসা আইয়েমে যাহিলিয়াত
করছে নির্যাতন, পুড়ছে ঘর, করছে ভিটে ছাড়া আপন পর
মানুষের মমতা শয়তান নিছে কেড়ে,
আল্লাহর রহমত জমিন থেকে বিদায় নিয়ে গেছে চলে,
সকল মুসলিম ভাই ভাই, একে অপরের পাশে থাকতে হবে ভাই।
মুসলিমের কোরআন হাদিসের আইন বলে তাই
নেই সেই আবুবক্করের মতো ঈমানের ধার,
নেই ওমরের মতো শক্তি,
আছে ওসমানের মতো বিত্ত,
আছে মিথ্যা নারী বাড়ী, গাড়ী আর রঙ্গমেলা
এ হচ্ছে বর্তমান মুসলিমের দিন যাপনের খেলা
ঘুমিয়ে আছে সকল শিক্ষিতদের কলমের কালি
মুখের বুলি নাই, মুসলিম হয়েও মুসলমানদের অপবাদ গাওয়ার কি শিক্ষা নিয়েছে দেখ সমাজে ভাই
জঙ্গিবাদ মৌলবাদ স্লোগানে ছোট বড় সকলের মনে প্রানে
বাজিয়ে দিয়েছে বিজাতি বাশি, এদের শেষ করতে হবে
রাখবোনা কোন মূল, সাড়া দুনিয়ার সকল নেতারা মিলে মিশে করছে কতো, মানবতাহীন ভুল।
একটি প্রশ্ন আল্লাহর কাছে, এ মায়ানমারের মুসলিমদের বানিয়েছ তুমি, তুমি দিয়েছো প্রান
শয়তান অরাজকতা করছে, তুলে নিচ্ছো নিশ্পাপ প্রান
তুমিই পাড় আল্লাহ করতে, এ গজবের অবসান
রহিম তুমি, রহমান তুমি, তোমার সর্ব শক্তি, তুমি মহান।
তোমার রাগ, তোমার গজব, উঠিয়ে নেও তুমি মহান
তোমার শক্তির পথে, দুনিয়ার সকল কিছু নতো হয়েছে
পারেনিতো বিজয় ছিনিয়েনিতে শয়তান তার কাজে
কি কাজের জন্য তুমি রয়েছো ক্ষান্ত,
তুমিই জানো ভাল, তুমিই জানো ভালো
তুমি হচ্ছ রাজাধিরাজ, তোমার উদ্দেশ্য বুঝা দায়
তুমি রাব্বুল আলামীন, তুমি যে মহান।
তোমার তুলনা তুমি, তোমার পরিচয় শেষ্ঠ
যদিও আমরা কম ঈমানের জুড়ি মুসলিম সারা বিশ্বে পরিচিত
এনে দাও সেই একতার চাবিকাঠি, করে দাও মিল
গড়ে দাও মনের সৌন্দর্য, রহমত দাও তোমার পথে থাকার
না চাহিলে তোমার মর্জি, করতে পারো আরো রক্তপাত,
জানি তোমার পছন্দ বান্দার চোখের পানি আর রক্ত
আমরা প্রস্তুত হতে পারি যেন তোমার রহমতের জন্য
জড়াতে সে পানি আর রক্ত
শুধু একটাই মিনতি আমার তুমি পাশে থেকো আল্লাহ শেষ নিদানের কালে।
 
====(মোঃ দেলোয়ার হোসেন)

মায়ানমার


চোখের পানি শুকিয়ে গেছে, কাদা আসেনা
মুখের ভাষা হারিয়ে গেছে, মায়ানমারের নির্মম বেদনায়
মানুষের মানবতা, হারাতে পারে কোন ছলে
কি নির্মম অত্যাচার, কি অসহনীয় মৃত্যু
একে কোন মানবতা বলে
এদেরকি পাঠিয়েছেন আল্লাহ দোজখের কোন ফৌজ
অত্যাচার এতো ভয়াবহ, হারিয়ে ফেলেছে
আইয়েমের সেই বর্বরতার যুগ
নাই মমতা, নাই সহানুভূতি,
নাই কোন কষ্টের অনুভুতির পদচিহ্ন
সকল মানুষই মুসলমানদের করছে দাওয়া
এ কেমন পুরস্কার তোমার আল্লাহ রহিঙগা মুসলিমদের পাওয়া
ভুলে গেছে, তাদের দেশ, তাদেরও জন্মভুমি এ মাটি
বিনা অন্যায়, বিনাবিচারে, করছে অত্যাচার
আমরা মানুষ হয়ে সহ্য করতে পারছিনা আর
রহম করো অত্যাচারিদের, রহমত দেও সকলকে
দুনিয়া তোমার রাজত্ব থাকবে
থাকিবে তোমারই সান,
তুমিযে রাব্বুল আলামিন,
তুমি সেই মহান, তুমি সেই মহান।
====(মোঃ দেলোয়ার হোসেন)