যাকে আমি চেয়েছি সে তো তুমি নও
শুধু শুধু কেন করছো, মিছে অভিনয়
তুমি পাশে ছিলে মোর স্পর্শে যখন
হৃদয় দিয়ে দেখতে পারনি আমায় তখন
আমি যে ছিলাম তোমার আপনজন
পুলকিত মন, বার বার তখন খেলতো খেলা
মধুমাখা, সৌরভে, গৌরভে, আমারি নয়ন
অপেক্ষায় থাকতাম, তোমারি ভালোবাসায়
আসলে কি সেই তুমি, এই তুমি আমার পাশে
এতগুলি সময় গেল, ফুরিয়েছে দিন
তবুও আজও বুঝতে পারনি তুমি
আমার ভালোবাসা চাওয়া কোন দিন।
ভালোবাসা হয় যদি মিছে খেলা ঘর
আসলে আমি আজ বুঝতে পারলাম
"আমার ভালোবাসা হয়েছে যাযাবর"
====(মোঃ দেলোয়ার হোসেন)