নিচের বক্স থেকে টাইপ করে তোমার পছন্দের কবিতা খোঁজ

হতাশা


"হতাশায়" করতে পারেনা মানুষ কোন কুল
তাইতো সকলে করে যেকোন কাজে ভুল
সময় পার হয়ে যাচ্ছে যখন খেয়া পারের
পিছন ফিরে দেখি সবই আধুরা রয়ে গেছে এ পাড়ে

সমাধার জন্য এখন আমি যাব কার দ্বারে
মনে শুধু প্রশ্ন আসে শুধুই বারে, বারে
পূর্ব বলো পশ্চিম বলো, বলো যতো দিক
এ হলো আমার নিয়তি সদায় সবই ঠিক

দুঃখ থাকবে সাথী, সূখ হবে উড়াল পাখি
মনেযে সময়ে, সময়তে কতো যে স্বপ্ন আঁকি
তবুও সকলের স্বপ্ন থাকবে দুনিয়ার বুকে বাকি
তাই তো কভু আপন নয়নে আসবে জল উজার করে।

এটাই সত্য দুনিয়া তোমার দুনিয়া আমার
অগুছালো, নড়বড়ে, অতিথি, যন্ত্রনার পাখি।

====(মোঃ দেলোয়ার হোসেন)

No comments:

Post a Comment