বিদ্যা আমার রয়েছে গাঁথা, বিদ্যা আমার সব,
বিদ্যা আমার রয়েছে, আছে, দিয়েছে ঐ রব।
সজ্জিত করিতে ভুবন বিদ্যা হলো আমার যৌবন
যুগ যুগ ধরে যাকে বিদ্যা বলে, ঘুরে গেছে তার দিক
তাইতো আজ আমরা মানুষ, বিদ্যা শিখে হইনা ঠিক।
রাসুল বলে গেছে "বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে"
চলমান আমাদের সময়, আসছে, আরো ভবিষ্যতে হবে
আমরা মানুষ দেখিনা তাই, দেখি বিদ্যার ছড়া ছড়ি।
টাকার জোরে, বিদেশ গিয়েও, বিদ্যা শিখে ভুড়ি ভুড়ি
যে বিদ্যা হয়না মানুষের কল্যান,
যে বিদ্যা পায়না মানুষের প্রান
যে বিদ্যায় মানুষ শিখেনা, মানবতার অনুভুতি।
ভালো মন্দের পায়না খুঁজে সমাজের অনুভুতি।
যে বিদ্যা মানুষকে করে রাখে পেরেশান,
জীবন সংগ্রামের পথে কাটা হয় তার অবসান,
এ হলো আমাদের চলিত বিদ্যার মান।
চলো আসি ঘুরে, অতিতে যাই ফিরে,
কতো কিছু ঘিরে, জগতের ভীড়ে,
কোরআন হাদিসের কৃতী
রয়েছে জয়, রয়েছে শান্তি,
রয়েছে সাজানো বাগানের বিদ্যা।
সকল মানুষে এর ছায়াতলে পেয়েছে শান্তির প্রান
শিক্ষা বলো, দিক্ষা বলো, বলো সর্বদিক,
আসল শান্তি, সঠিক বিদ্যার জ্ঞান, আছে সর্বদিক।
এ হলো মূল্যবোধ ইসলামি শিক্ষার দিক।
যতোই যাবে মূলে দেখ কোরআন-হাদিস খুলে
জীবন সংগ্রামের সকল সমাধান আছে এর মুলে।
এমন বিদ্যা আজও কেউ করতে পারেনা পূর্ন পরিবর্তন।
ইসলামি শিক্ষাই হলো সঠিক বিদ্যা আদর্শ গঠন।
====(মোঃ দেলোয়ার হোসেন)
No comments:
Post a Comment