নিচের বক্স থেকে টাইপ করে তোমার পছন্দের কবিতা খোঁজ

Showing posts with label আল্লাহ. Show all posts
Showing posts with label আল্লাহ. Show all posts

আল্লাহ রাব্বুল আলামীন

কে আমায় করেছো জীবন দান
তুমি যে অতি দয়াময় অতি মহান
কে আমায় দিয়েছো যে জ্ঞান
তুমিতো সর্ব জ্ঞানের জ্ঞানের ভান্ডার
কে আমায় দিয়েছো যে চলার শক্তি
তুমি সে সু-উচ্চ সর্ব শক্তি অনাবীর
কে তুমি আমায় বলার দিয়েছো যে বাক
তুমি সর্ব উত্তম বক্তা তোমার সমতুল্য নেই ডাক
কে তুমি আমার পিপাসিত প্রাণ করো যে শান্ত
তুমি অনন্ত অবিরত তুমি সবচেয়ে প্রানবন্ত
কে তুমি ডাক যে আমায় বার বার লক্ষে পৌঁছাতে
তুমি তো সেই যাকে হারাতে পারেনা কেউ আর
কে  তুমি আমায় দিয়েছো সুন্দর আলো
তুমি তো আলোর ঝরনার অধিপতি
আমি তো আমার মধ্যে আজও খুঁজে না পাই
তোমাকে দেখার তাই আমার আর সাধ্য নাই।
তুমি যে আল্লাহ রাব্বুল আলামীন তাই।

====(মোঃ দেলোয়ার হোসেন)

দয়াময় রহিম-রহমান

মনের ছোট্ট কোনে, কে যেন বাসা বাঁধে আবার 
স্মৃতির স্তম্ভগুলি উঁচু হয়ে, ফিরে তাকায় বার বার
সুদুর পদ-হস্ত নয়, আমার সেখানে ফিরে যাবার
মনের অগুছানো তালায়, কে যেন আমায় জ্বালায়
দেখাচ্ছে বার বার আলো, কাজেই তুমি সোজা চলো
প্রতিকুলতা, শান্তনা, সহানুভূতির অনুভুতির চাদর
লুকিয়ে রয়েছে যে, ঐ গগনে মেঘের সাথে, হাটে, হাটে
মিথ্যা, মিথ্যা, মিথ্যা এ ভুবনে অনেকের সাজ ঘাট
চিনতে পারিনি কারো মন, চিনতে পারিনি ঘাট
কিভাবে হে সৃষ্টিময়, সাজাবো আমার মনের হাট
দারিদ্রতা দিয়েছো বাড়িয়ে, অধৈর্য্য নিয়েছো কারি
দিতে পারছিনা আজও, আমি, কোন নদী পাড়ি
মাঝ দড়িয়ার ঊথ্যাল ঢেউ, পাশে আর যে নেই কেউ
পাচ্ছিনা আর দিক ঠিক, লক্ষ্য যে আর নাই অধিক
হারিয়ে ফেলেছি তোমার দেওয়া আমার মনো শক্তি, 
কবে করবে হে দয়াময় রহিম-রহমান আমায় মুক্তি।

====(মোঃ দেলোয়ার হোসেন)