আজ দুনিয়াতে এতোটাই ক্লান্ত
হতে পারিনা কিছুতেই শান্ত
আশার আলো স্বপ্ন তরি
সবই লাগছে যে মরুভূমি
গাছ তরুলতা পাখির কুঞ্জন
সবই যে ভাটির দিকে গমন
বলার নেই ভাষা দেখার নেই দৃষ্টি
এ কেমন দয়াময় প্রাপ্তি, তোমার সৃষ্টি
ভুল যদি হয় মোর কার্য গুনে
ক্ষমা চাই প্রভূ আমি আপন মনে
সৃষ্টি তোমার আমি, সজ্জিত ভুবন
নিজ গুনে ক্ষমা করো ব্যথিত এ মন
দুঃখ জ্বালা, কষ্ট মালা, অপবাদ দিয়ে
ভরে রয়েছে আমার ঘুছানো ভুবন
তুমিতো জানো সত্যি, কি মিথ্যা
মানুষ আমাকে দিচ্ছে ধিক্কার
করতে পারিনা আমি যে চিৎকার
খুলে বলার পাইনা সে মানবতার মন
সকলেরই তা আজ দেখি মৃত জীবন
হারাতেছি শক্তি, হারায়েছি বল
কোনটা সত্য কোনটা মিথ্যা
কি হবে আমাদের জীবনের আমল।
====(মোঃ দেলোয়ার হোসেন)
No comments:
Post a Comment