নিচের বক্স থেকে টাইপ করে তোমার পছন্দের কবিতা খোঁজ

আমার বাংলার রাজনীতি


রাজনীতি থাকেনা কোন স্থায়ী গতি বিধি
তবু আমরা করি রাজনীতি,
নেতা নেত্রী হয়না ঠিক,
মাঝে মাঝে সহকারীরা বলে উচিত,

রাজনীতিতে আসা যাওয়ার পালা হয়,
কখনো ঠিক, কখনো রয় দন্ধ,
তাই বলে আমার বাংলার লোক
করেনি তো রাজনীতি বন্ধ।

ভোট দেওয়ার পাবলিক আজও
তাদের চোখ থাকতে অন্ধ,
রাজনীতির লোকগুলি যতই বলুক মন্দ,
তারপরও নির্লজ্জ লোক বলে
তাদের সুন্দর কতো ছন্দ,
যদিও আমার আপনার না হোক পছন্দ।

যার আছে ভুরি ভুরি রাজনীতিতে তার জোরই,
যদিও সে লোক হোক মন্দ,
তার জন্য সত্য বলা
লোকে করে দেয় বন্ধ,
এই হলো আমার বাংলার রাজনীতির মন্দ।

মৌলিক অধিকার প্রয়োজন নাই কার,
বানিয়ে সকলে বসাই সরকার,
করি কতো আনন্দ কতো উল্লাস তার,
যদিও সে আপন জানা নাই কার।

রোগী রোগের স্থায়ী সমাধান নাই,
ডাক্তার খানায় যেয়ে দেখ ভাই,
ঔষধ হর হামেশা উল্টা পাল্টা খাই,
ডাক্তারি সার্টিফিকেট যোগ্যতার ভিত্তিতে নাই,
জনগনের টাকা উড়ায় শুধু পরিক্ষায়।
তারপরও সরকারের কোন তদারকি নাই,
এ হলো আমার বাংলার রোগীর অবস্থাই।
যতোই তুমি আমি করি সরকারি সু ব্যবস্থ।

শিক্ষা আমার আলো স্কুল কলেজে ভালো,
তারপরও ঘরে বাইরে
"বিদ্যুত""গ্যাস" না থাকলেও সঠিক ভাবে জ্বালো,
এ হলো জ্বালানি অধিদপ্তরের কাজ গুলো।

শিক্ষা নিয়ে শিক্ষিত হয়না, হয় বেয়াদব।
এ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফলের কলরব।
যোগ্য লোকে পায়না তার যোগ্য আসন,
সমাজের নোংরা লোক রাজনীতি করে শাসন।

কতো সুন্দর হওয়া কথা রাজনীতির পরিজন।
সময় থাকতে করো পরিবর্তন,
অসৎ যার মনে রয়েছে জঙ্গল,
দেখবে সকলে রাজনীতিতে বয়ে আনবে মঙ্গল।
 
====(মো: দেলোয়ার হোসেন)

No comments:

Post a Comment